News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর অবৈধ সম্পর্কের জেরে ছেলেকে এসিড খাইয়ে নিজেও আত্মঘাতী হলেন ১০৩২৩ শিক্ষিকা

স্বামীর অবৈধ সম্পর্কের জেরে ছেলেকে এসিড খাইয়ে নিজেও আত্মঘাতী হলেন ১০৩২৩ শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ রাজ্যের কলঙ্কের অধ্যায় আরো এক চাকুরিচ্যুত শিক্ষিকার আত্মহত্যা৷ শনিবার ঘটনাটি ঘটে খোয়াইয়ের নক্ষত্র বাড়ি এলাকায়৷ এইদিন চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মা রাবার প্রসেসিং এসিড পান করে সাথে চার বছরের ছেলেকেও এসিড পান করায়৷


তাতে মা ও ছেলে দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ সাথে সাথেই তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই মা রুমি দেববর্মার মৃত্যু হয়৷ অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে ছেলে৷

এদিকে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের হাতে লেগেছে একটি সুইসাইড নোট৷ পাঁচ পাতার সুইসাইড নোটে রুমি তাঁর জীবন যন্ত্রণার বিস্তারিত তুলে ধরেছেন৷ রোমান ককবরকে লেখা এই পাঁচ পাতার সুইসাইড নোটে রুমি লিখে গিয়েছেন যে তাঁর স্বামী শ্যালিকা তথা মৃতার ছোট বোনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত৷
স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় তাকে মারধর করত৷ স্বামীও ১০৩২৩ এর একজন চাকুরিচ্যুত শিক্ষক৷ এদিকে বৈবাহিক জীবনের অশান্তির জেরে আত্মহত্যার ঘটনাকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল৷ পুলিশ অবশ্য তদন্ত শুরু করে দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top