News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ দফা দাবিতে সিট্যুর উদ্যোগে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল
Image

১৫ দফা দাবিতে সিট্যুর উদ্যোগে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ ১৫ দফা দাবিতে সিআই টি ইউর উদ্যোগে শুক্রবার রাজ্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠত করা হয়৷ এদিন অফিসের স্থিত রাজ্য কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়৷মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাঁসারি পট্টি স্থিতিকারী কার্যালয়ের সামনে এসে সমবেত হয়৷এখান থেকে সংগঠনের এক প্রতিনিধি দল কমিশনারের অফিসে গিয়ে কমিশনের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন৷


শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শামিল হয়ে সিটুর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির তীব্র সমালোচনা করেন৷ ন্যাশনাল পেনশন স্কিম বাতিল করে পুরানো বহাল রাখতে তিনি জোরালো দাবি জানান৷ স্বাস্থ্য পরিসেবা বেসরকারিকরন যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷স্বাস্থ্যপরিসেবাকে সার্বজনীন দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন৷সামাজিক নিরাপত্তা চিকিৎসা পরিষেবা আবাসন এবং শিক্ষা সহ অন্যান্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে শ্রম আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷

সিটুর রাজ্য সভাপতি মানিক আরো বলেন কেন্দ্রীয় সরকার যে শ্রমিক বিরোধী আইন তৈরি করেছে সেই শ্রম আইন অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে৷ কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী শ্রম আইনের প্রতিবাদ জানাতে গোটা দেশজুড়ে আন্দোলন সংগঠিত করা হচ্ছে বলেও তিনি জানান৷রাজধানী আগরতলা শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে আজ এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে খবর মিলেছে৷কেন্দ্রীয় সরকার অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top