News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনের রণকৌশল নিয়ে বিজেপি নেতৃত্বের সাথে বৈঠক প্রভারীর
Image

এডিসি নির্বাচনের রণকৌশল নিয়ে বিজেপি নেতৃত্বের সাথে বৈঠক প্রভারীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিজেপির রজ্য প্রভারি বিনোদন সোনকর৷ শুক্রবার সকালে বিজেপির রাজ্য সদর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ ত্রিপুরা ,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷


বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের রণকৌশল চড়ান্ত করার লক্ষ্যেই রাজ্য প্রভারীর উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ উপমুখ্যমন্ত্রী বলেন রাজ্যের জেলা পরিষদ নির্বাচনকে বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবেই মনে করা হয়৷সে দিক থেকে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ৷এবারের ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি জয়লাভ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিজেপির নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করতে শুরু করেছে৷

উপমুখ্যমন্ত্রী জানান বিজেপি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ক্ষমতা বৃদ্ধি এবং নাম পাল্টানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে৷তিনি বলেন রাজ্য মন্ত্রিসভার তরফ থেকেও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ পাঠানো হয়েছে৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলেছে বলেও তিনি দাবি করেন৷কাজের নিরিখেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার জনগণ বিজেপিকে জেলা পরিষদের ক্ষমতায় আনবে বলে তারা মনে করেন৷জেলা পরিষদ নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি কে আরো সুদৃঢ় করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান৷


বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসব বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ যাতে বিজেপি নিজেদের দখলে নিয়ে আসতে পারে সেই উদ্দেশ্যে সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যেই রাজ্য প্রভারীর এই সফর বলে তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দল সর্বতোভাবে প্রস্তুত৷নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই জোরকদমে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী৷


এদিকে বিজেপির রাজ্য প্রভারি বিনোদ সোনারসাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা স্ব-শাসিত নির্বাচনে লড়াইয়ের জন্য দল সর্বতোভাবে প্রস্তুত রয়েছে৷ ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে৷সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য তিনি তিন দিনের জন্য রাজ্য সফরে এসেছেন৷রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য তিনি বারবার রাজ্য সফরে আসবেন বলে জানান৷ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে যাতে বিজেপি জয়ী হতে পারে সে জন্য প্রয়োজনীয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্রই বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেছেন৷


ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেও তিনি আগাম আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন৷ নির্বাচন ঘোষণা হলেই ঝড়ো প্রচার শুরু হবে বলেও তিনি জানান৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে রণকৌশন তৈরি করতে রাজ্য প্রভারীর এই রাজ্য সফর রাজ্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top