News Flash

  • Home
  • Uncategorized
  • সিডনি টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলল ৩৩৮ রান, ভারত পিছিয়ে ২৪২ রানে
Image

সিডনি টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলল ৩৩৮ রান, ভারত পিছিয়ে ২৪২ রানে

সিডনি, ৮ জানুয়ারি (হি. স.) : স্টিভ স্মিথের দুরন্ত শতরান ও উইল লাবুশানের দুর্দান্ত ৯১ রানে ভর করে সিডনি টেস্টে প্রথম ইনিংসে  অস্ট্রেলিয়া তুলল ৩৩৮ রান। মজার কথা হল এই দুই ব্যাটসম্যান ছাড়া এদিন আর কেউই ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতে পারেননি। জাদেজা একাই পেয়েছেন ৪ উইকেট। বুমরাহ এবং সাইনি পান দুটি করে উইকেট। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের ইনিংস শুরু করে ২উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯৬ রান । দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২৪২রানে ।

সিডনি টেস্টে ফের নিজের ক্যারিশমা দেখালেন স্টিভ স্মিথ । চলতি সিরিজের প্রথম দু’ম্যাচে রান পাননি। আলোচনা হচ্ছিল, স্মিথকে আউট করার রাস্তা খুঁজে পেয়ে গিয়েছে ভারত। কিন্তু তাঁকে যে কেন বিশ্বের সেরা টেস্ট ক্রিকেটারের খেতাব দেওয়া হয়েছে, সেটা আরও একবার প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার চার নম্বর ব্যাটসম্যান। গতকাল ৩১ রানে অপরাজিত ছিলেন । তবে ২২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। জাদেজা রান আউট না করলে হয়তো ভারতকে আরও চাপে ফেলতেন প্রাক্তন অজি অধিনায়ক। মূলত তাঁর শতরান এবং লাবুশানের দুর্দান্ত ৯১ রানে ভর করেই অজিরা প্রথম ইনিংসে করল ৩৩৮ রান। মজার কথা হল এই দুই ব্যাটসম্যান ছাড়া এদিন আর কেউই ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতে পারেননি। জাদেজা একাই পেয়েছেন ৪ উইকেট। বুমরাহ এবং সাইনি পান দুটি করে উইকেট।

অজিদের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে শুরুটা দুর্দান্ত করেন ভারতের দুই ওপেনারও। রোহিত শর্মা যখন ব্যক্তিগত ২৬ রানে আউট হলেন, তার আগেই ভারত ৭০ রানে পৌঁছে গিয়েছে। ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন রোহিতের সঙ্গী শুভমন গিল। কিন্তু দুই ওপেনারের কেউই বড় রান করতে না পারায় দিনের শেষে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। ভারতের রান ২ উইকেটে ৯৬। এখনও ২৪২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। আপাতত ক্রিজে আছেন অধিনায়ক রাহানে এবং টেস্ট স্পেশ্যালিস্ট পুজারা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top