News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য, ধৃত এক
Image

মুখ্যমন্ত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার স্ত্রী নীতি দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্রাব্য ভাষায় মন্তব্য করার দায়ে ব্যাঙ্গালোর থেকে এক যুবককে আটক করেছে কদমতলা থানার পুলিশ৷ আটক যুবকের নাম একলাছ উদ্দিন৷ব্যাঙ্গালোর থেকে আটক ওই যুবককে রাজ্যে নিয়ে আসে কদমতলা থানার পুলিশ৷থানা সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার স্ত্রী নীতি দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একলাছ উদ্দিন নামে ওই যুবক মন্তব্য করেছিল৷

এ ব্যাপারে কদমতলা মন্ডলের মাইনোরিটি সেল এর পক্ষ থেকে কদমতলা থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করার জন্য তৎপরতা শুরু করে৷ অভিযুক একলাছ উদ্দিন ব্যাঙ্গালোরে অবস্থান করছিল৷তার অবস্থানের স্থান নির্ধারণ করার পর কদমতলা থানার পুলিশ সেখান থেকে তাকে আটক করে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করে৷ব্যাঙ্গালোর পুলিশের সঙ্গে যোগাযোগ করে কদমতলা থানার পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে এবং তাকে কদমতলা থানায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top