News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশ ছবি ও কমিতা উৎসব ১০ জানুয়ারী
Image

ভারত-বাংলাদেশ ছবি ও কমিতা উৎসব ১০ জানুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ চতুর্থ ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি৷ ছবি ও কবিতা এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে এই ছবি ও কবিতা উৎসব অনুষ্ঠিত হবে৷ এগিয়ে চল সংঘ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ৷

উপস্থিত থাকবেন বিধায়ক আশীষ কুমার সাহা, বিশিষ্ট কবি অধ্যাপক মিহির দেব সহ অন্যান্যরা৷ এই উৎসবে রাজ্যের বিশিষ্ট কবিদের নিয়ে কবি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সঙ্গীত ও নৃত্য সহযোগে আবৃত্তি শিল্পীদের একক ও দলগত আবৃত্তি পরিবেশন করা হবে৷ উৎসবের দিন বিকালে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা৷ অঙ্কন প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে৷ বৃহস্পতিবার এগিয়ে চল সংঘের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ছবি ও কবিতার সম্পাদিকা স্মিতা ভট্টাচার্য৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top