News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিএসএফের ১৫৩১ জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন : আই জি
Image

রাজ্যে বিএসএফের ১৫৩১ জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন : আই জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ কোভিডের মতো কঠিন পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত বাহিনীর দায়িত্ব পালন করে চলেছে৷ ১৫৩১ জন জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন৷ ২৪ টি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছিল৷ ২,৬৬৯ টি শয্যার ব্যবস্থা করা হয়েছে৷ এই কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করে ভারতীয় সীমান্ত বাহিনী সাফল্য অর্জন করেছে৷


পাশাপাশি রাজ্যের সীমান্ত এলাকায় ম্যালেরিয়ার প্রকোপে চ্যালেঞ্জের সাথে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেছে৷ কোভিড পরিস্থিতিতে ৬ লক্ষ টাকার মাক্স এবং রেশন সামগ্রী বিতরণ করেছে জোওয়ানরা৷ বৃহস্পতিবার শালবাগান স্থিত বিএসএফ রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি সুশান্ত নাথ৷ একদিকে যেমন সন্ত্রাসমূলক ঘটনার বিরুদ্ধে মোকাবিলা করছে, একইভাবে নেশা মুক্ত রাজ্য গড়তে দায়িত্ব পালন করে চলেছে৷ ২৭,৭২,৬৫,০৬৮ টাকায় মাদকদ্রব্য আটক করেছে৷

এর মধ্যে রয়েছে গাঁজা ৫,২১৬.২৫ কেজি৷ এসকফ কফসিরাপ ৬৪,৭৮০ বোতল উদ্ধার হয়৷ স্বর্ণের বার এবং বিসুকট উদ্ধার হয় ২.২৩৭ কেজি৷ বাজার মূল্য ৯৫,৯৩,২০০ টাকা৷ অবৈধ গবাদি পশু উদ্ধার হয় ২,২০৯ টি৷ বাজার মূল্য প্রায় ১,৯৩,৪৭,৯০০ টাকা আনুমানিক৷ আর অভিযানে সীমান্ত রক্ষীদের সাথে পুলিশও মোকাবিলা করেছে৷ পাশাপাশি গোটা রাজ্যে সচেতনমূলক কর্মসূচিতে করে চলেছে সীমান্তরক্ষীরা জোওয়ানরা বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top