News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দূর্ঘটনা, গুরুতর আহত চারজন
Image

পৃথক স্থানে দূর্ঘটনা, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ উদয়পুর, ৭ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া খোয়াই সড়কে একটি যাত্রীবাহী অটো চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতে অটোর চারজন যাত্রী আহত হন৷ সংবাদ সূত্রে জানা গেছে অটোরিকশাটি যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে কল্যাণপুরে যাচ্ছিল৷ অতিরিক্ত যাত্রী বহন করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ অটোর গতিও ছিল অতিরিক্ত৷ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোটি দুর্ঘটনাগ্রস্ত হয়৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে যান এবং আহতদের উদ্ধার করে কল্যাণ পুর হাসপাতালে নিয়ে যান৷

এ ব্যাপারে কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পাইখোলা এলাকায় দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ জানা গেছে মারুতি গাড়ি দুটি দ্রুত বেগে যাচ্ছিল৷ পাইখোলা এলাকায় বাক নেওয়ার সময় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে৷ তাতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে গাড়ির চালক এবং যাত্রীরা অক্ষত রয়েছেন৷ ঘটনার পর পর স্থানীয় লোকজন ছুটে এসে গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন৷


এদিকে, লবন বোঝাই লড়ির ধাক্কায় জাতীয় সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলো দুধ বোঝাই আটো রিক্সা ৷ বৃহস্পতিবার বিকালে উদয়পুর নেতাজি সুভাষ সেতুর সংলগ্ণ এলাকায়৷ পুলিশ সূত্রে জানা যায় বারো চাকার একটি লবন বোঝাই লড়ি আগরতলা থেকে সাব্রুম যাওয়ার পথে দুধ বহনকারী একটি অটোকে সজোরে ধাক্কা দেয়৷ বাগমার দিক থেকে আসা উদয়পুর গামী আটো রিক্সাকে পেছন দিক থেকে ধাক্কা দেয় লবন বোঝাই লড়িটি৷ আটো রিক্সাটি খাদে পরে যায়৷ জাতীয় সড়কের পাশের রোখিয়া বিবির বাড়িতে গিয়ে অটো রিক্সাটি পরে৷ আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি গুলো আটক করে৷ ঘটনায় গোটা সুভাষ সেতু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top