News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর দাবীতে আবারও স্বাস্থ্য দপ্তরে ধরণা দিল এএনএম কোর্স করা বেকাররা
Image

চাকুরীর দাবীতে আবারও স্বাস্থ্য দপ্তরে ধরণা দিল এএনএম কোর্স করা বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ প্রশিক্ষণপ্রাপ্ত এম পি ডব্লিউ এবং এএনএম বেকারদের চাকরিতে নিযুক্ত না করায় ক্ষুব্ধ হয়ে তারা বুধবার স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সংগঠিত করে৷ আন্দোলনকারীরা জানায় তারা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়ে বেকার অবস্থায় রয়েছে৷ প্রশিক্ষণপ্রাপ্ত এইসব এমপিডব্লিউ বেকারদের অবিলম্বে নিয়োগের জন্য তারা জোরালো দাবি জানিয়েছে৷


তারা অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে তারা বেকার বসে থাকলেও রাজ্য সরকার তাদেরকে চাকরিত নিযুক্ত করার জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না৷ এসব বিষয়ে তারা বহুবার রাজ্য সরকার এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন৷বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য বেশ কয়েকবার লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকে কোন ধরনের অনুমতি দেওয়া হয়নি৷

ফলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়তে শুরু করেছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছেও তারা একাধিকবার তাদের দাবি উপস্থাপন করেছেন৷ কিন্তু দপ্তর অধিকর্তার কাছ থেকে তারা কোনো সদুত্তর পাননি৷ সে কারণে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে অগ্রসর হচ্ছে৷প্রশিক্ষণপ্রাপ্ত এম পি ডব্লিউ বেকাররা স্পষ্টভবে জানিয়েছে তাদেরকে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে৷ তারা আরও অভিযোগ করেছে এম পি ডব্লিউ পদে নিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে৷ অথচ রাজ্য সরকার প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের বিষয়ে উদাসীনতা দেখিয়ে চলেছে৷


রাজ্য সরকারের খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে প্রশিক্ষণপ্রাপ্ত এম পি ডব্লিউ বেকাররা বিপাকে পড়েছে৷অগ্রাধিকারের ভিত্তিতে এম পি ডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতেই বুধবার তারা গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন৷ এ বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top