News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
Image

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আজ সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাক্ষাতকালে মুখ্যমন্ত্রী ২০১৮ সালের এপ্রিল মাস থেকে ২০২০-এর অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের কাজের অগ্রগতি, উল্লেখযোগ্য সাফল্য এবং রাজ্য সরকারের নেওয়া উল্লেখযোগ্য উদ্যোগগুলির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন৷ এরমধ্যে রয়েছে ক’ষি ও কৃষক কল্যাণ, উদ্যান, মৎস্যচাষ, প্রাণীসম্পদ বিকাশ, বনায়ন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ব পরিবারগুলির পুনর্বাসন, অটল জলধারা মিশন, হকার এবং ফুটপাথ ব্যবসায়ীদের জন্য প্রকল্প, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রকল্প ও জাতীয় সড়কগুলির উন্নয়ন৷


তাছাড়াও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক কাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান৷ মুখ্যমন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সাবমের লজিস্টিক হাবের ডিপিআর তৈরিতে বাণিজ্য মন্ত্রকের সহযোগিতাও চেয়েছেন৷ মুখ্যমন্ত্রী রাবার ও চা শিল্প ক্ষেত্রের বিকাশে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন৷ বিশেষ করে রাবার ভিত্তিক শিল্পকে উজ্জীবিত করতে টিআরআইএফইডি অথবা সরকারি সংস্থা যেন রাজ্যের রাবার সংগ্রহ করে সেজন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন৷ কারণ কোভিড অতিমারিতে রাজ্য থেকে রাবার সংগ্রহ হাস পেয়েছে৷


সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পর্যটন শিল্পের বিকাশে বিশেষ করে উত্তর পূর্বা’লের বিকাশে স্বল্প ভাড়ায় বিমান পরিষেবা দেওয়ার কথা তুলে ধরেন৷ চারটি রাজ্য সড়ককে নীতিগতভাবে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করার জন্যও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷
মুখ্যমন্ত্রী ২০২০-২১ অর্থবছরে ২,৭৬১ কোটি টাকা রাজ্যের রাজস্ব ঘাটতি মেটাতে কেন্দ্রীয় সহায়তার কথাও প্রধানমন্ত্রীকে জানান৷ প্রায় ১ হাজার কোটি টাকার চালু প্রকল্পগুলির কাজ শেষ করতে অর্থ দপ্তর থেকে ৬৫০ কোটি টাকা বকেয়া মিটিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী নতুন একস্টারনেলি এইডেড প্রোজেক্টগুলোর মোরাটরিয়াম অপসারণ করতে এবং সড়ক ক্ষেত্রে অন্তত একটি ইএপি অনুমোদন করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান৷ তাছাড়াও উত্তর পূর্বা’ল পর্ষদের এনইআরএসডিএস-এর অধীনে ১৯টি সড়ক প্রকল্প অনুমোদনেরও অনুরোধ করেন৷


জি এস ডি পি অনুযায়ী ওপেন মার্কেট বরোয়িং করার জন্য অর্থ মন্ত্রকের অনুমোদনের কথাও তিনি তুলে ধরেন৷ নাবার্ড থেকে ঋণ হিসেবে ৪০০ কোটি টাকা রাজ্য যেন দ্রত পেতে পারে সেজন্যও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷
আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে এক বৈঠকে আগরতলা-আখাউড়া রেলপথের জংশন নিশ্চিন্তপুরে ইন্টেগ্রেটেড চেক পোস্ট খোলার ব্যাপারে আলোচনা করেন৷ এই আইসিপি চালু হলে যাত্রী যাতায়াত এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুুবিধা হবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটি অনুমোদনের জন্য বিবেচনা করবেন বলে আশ্বাস দেন৷ মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে ব পরিবারগুলির পুনর্বাসনে অগ্রগতির ব্যাপারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন৷
আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী নিতিন গড়করির সাথেও এক বৈঠকে মিলিত হন এবং রাজ্যে জাতীয় সড়কের দ্রত উন্নয়নের জন্য রাজ্যকে সহায়তা করার অনুরোধ জানান৷ তিনি আরও কিছু রাজ্য সড়ককে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করার জন্যও অনুরোধ করেন৷ এতে কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় সড়কের দ্রত উন্নয়নে রাজ্যকে সহায়তা দানের আশ্বাস দেন৷
অন্যদিকে, মুখ্যমন্ত্রী রাজ্যে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে বিশেষ করে আমবাসার লালছড়ি এবং সাবমের জলেফাতে ক্লাস্টার উন্নয়নের জন্য নতুন পরিকাঠামো তৈরি এবং বোধজংনগর ও ধজনগরে বর্তমান শিল্পনগরীর উন্নয়নে আরও বেশি করে কেন্দ্রীয় সাহায্য করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেন৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রস্তাবগুলিতে সহায়তার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রকের ক্লাস্টার ডেভেলপমেন্ট কর্মসূচিতে রাবার এবং আগরবাতি শিল্পে আরও বেশি মূল্যযুক্ত করার পরামর্শ দেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top