News Flash

  • Home
  • Uncategorized
  • নাম পরিবর্তন নিয়ে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অব্যাহত
Image

নাম পরিবর্তন নিয়ে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অব্যাহত

মুম্বই, ৭ জানুয়ারি (হি. স.): ছাত্রপতি সম্ভাজি রাজে মহারাজের নামে রাজনীতি দল হিসেবে কংগ্রেস কখনোই মেনে নেবে না। বৃহস্পতিবার এই দাবি করেছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট। কংগ্রেস সম্ভাজি রাজেকে সম্মান করে। কিন্তু তাঁর নামে ঔরঙ্গবাদ জেলার নামকরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেছেন তিনি।


বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালাসাহেব থোরাট জানিয়েছেন, দেশের যে কোনও শহরের নাম বদন করলেই উন্নয়ন হয় না। দেশের প্রতিটি প্রান্তের সার্বিক উন্নয়নই সাংবিধানিক ব্যবস্থার মূল মন্ত্র হওয়া উচিত। কংগ্রেস সেই নীতির পথে চলে মহারাষ্ট্রের প্রতিটি জেলা ও শহরের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে বদ্ধপরিকর কংগ্রেস। এখনও পর্যন্ত ঔরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তনের প্রস্তাব সরকারের কাছে এসে পৌঁছয়নি।  কিন্তু বুধবার প্রশাসনের তরফ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে ঔরঙ্গবাদের জায়গায় সম্ভাজিনগরের নাম প্রয়োগ করা হয়েছে। কংগ্রেস কোনভাবেই শহরের নাম পরিবর্তনের পক্ষে নয়। নাম পরিবর্তনের বদলে সেই অঞ্চলের সার্বিক উন্নয়নই লক্ষ্য কংগ্রেসের।

উল্লেখ করা যেতে পারে, চলতি বছরেই  ঔরঙ্গাবাদ পৌরনিগমের নির্বাচন। ফলে শিবসেনা চাইছে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সেটিকে সম্ভাজিনগরে পরিণত করতে। কিন্তু বাধ সাধছে জোট সঙ্গী কংগ্রেস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top