News Flash

  • Home
  • Uncategorized
  • খিলপাড়ায় ছিনতাইবাজদের খপ্পড়ে পড়লেন দুই মহিলা
Image

খিলপাড়ায় ছিনতাইবাজদের খপ্পড়ে পড়লেন দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জানুয়ারি৷৷ প্রতিদিনের মতো প্রাত:ভ্রমণে বেরিয়ে দুষৃকতীদের খপ্পরে পড়লেন খিলপাড়া গ্যাস গোডাউন সংলগ্ণ এলাকার দুই গৃহবধূ৷ ঘটনা আজ ভোরে উদয়পুর কাকড়াবন থানার অন্তর্গত জামজুড়ি বৈষ্ণবীরচর রেল ব্রিজ সংলগ্ণ এলাকায়৷


অপর্না দাস ও সুপ্রীতি দাস প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৫ টা ৫০মিনিট নাগাদ বৈষ্ণবীরচর রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সাথে সাথে কাঁকড়াবনের দিক থেকে আসা একটি মারুতি গাড়ি করে দুই দুষৃকতীকারি গাড়ি থেকে নেমে উক্ত মহিলাদের দিকে এগিয়ে গিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে তাদের গলা ও হাতের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও ধস্তাধস্তি শুরু করে৷ শীতকালে গায়ে চাদর জড়ানো থাকায় স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে না পারলেও ধারালো অস্ত্র দেখিয়ে তাদের মোবাইলটি ছিনিয়ে নেয়৷

ভোর বেলা মোবাইলে ধর্মীয় ভক্তি সঙ্গীত শুনতে শুনতে প্রাত:ভ্রমণ করতে বের হতো এই দুই মহিলা৷ সাতসকালে দুষৃকতী দ্বারা মোবাইল ছিনতাইয়েরঘটনা জানাজানি হতেই উদয়পুর খিলপাড়া জামজুড়ি বৈষ্ণবীরচর এলাকায় কৌতূহল ও উৎকন্ঠা দেখা দেয়৷ প্রাত:ভ্রমণে আসা নাগরিকদের কাছ থেকে দাবি উঠেছে সকাল বেলা নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য৷ কারন কয়েক দিন আগে উদয়পুর রে স্টেশন সংলগ্ণ এলাকা থেকে তিন বন্ধুর কাছ থেকে বিকাল বেলা তিনটি মোবাইল জোড় করে ছিনিয়ে নেয় দুষৃকতীকারীর দল৷ কাকড়াবন থানার পুলিশ ঘটনাটির তদন্ত করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top