News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া বিল মিটিয়ে না দেওয়ায় গ্যাস সংযোগ ছিন্ন করল টিএনজিসিএল
Image

বকেয়া বিল মিটিয়ে না দেওয়ায় গ্যাস সংযোগ ছিন্ন করল টিএনজিসিএল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ টি এন জি সি এল -এর পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হচ্ছে৷ ইতিমধ্যেই শহরের গণ্ডি পেরিয়ে আশেপাশেও বহু বাড়িতে গ্যাস পাইপ লাইনের মাধ্যমে পৌছে যাচ্ছে৷


তবে যে সমস্ত ভোক্তারা সময় মতো তাদের বকেয়া পরিশোধ করছেন না তাদের বেশ কয়েকবার নোটিশ দিয়ে জানানোর পর অবশেষে মাঠে নামল টি এন জি সি এল কর্তৃপক্ষ৷ মঙ্গলবার দুই ভোক্তা বকেয়া না মেটানোয় তাদের সংযোগ ছিন্ন করা হয়৷ তবে এ ক্ষেত্রে বর্ডার গোলচক্কর এলাকায় এক বাড়িতে সংযোগ ছিন্ন করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় টি এন জি সি এল কর্মীদের৷ পরে পুলিশের সহায়তায় সংযোগ ছিন্ন করার কাজ সম্পন্ন হয়৷ জানা গেছে এখনো পর্যন্ত বকেয়া পরিশোধ না করায় ২৫০ টি -র উপর সংযোগ ছিন্ন করেছে টি এন জি সি এল কর্তৃপক্ষ৷ টি এন জি সি এল -এর চিফ ম্যানেজার চন্দন চক্রবর্তী জানান দুই ভোক্তাকে বকেয়া পরিশোধ করার জন্য একাধিকবার জানানো হয়েছিল৷

গত ২২ ডিসেম্বর তাদের অফিসে যোগাযোগ করতে বলা হয়৷ কিন্তু কোন ধরনের সহযোগিতা করে নি দুই ভোক্তা৷ অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার মেলার মাঠের অরুন জিৎ দেব ও বর্ডার গোলচক্কর লক্ষ্মী রানী দাসের পাইপ গ্যাসের সংযোগ ছিন্ন করা হয়৷ তবে তাদের বাধা দেওয়ার ঘটনা এই প্রথম বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top