News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার
Image

কদমতলায় বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৫ জানুয়ারি৷৷ আজ নেশা বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ বিলাতী মদ আটক করলো উত্তর জেলার কদমতলা থানার পুলিশ৷ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ এসআই অপু দাস ও সহ বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী নিয়ে কদমতলা থানাধীন বজেন্দ্রনগর বাজার এলাকায় আজ এক নেশা বিরোধী অভিযান চালান৷ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের কাছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ আসছিল বজেন্দ্র নগর বাজারের এক রেস্টুরেন্টের মালিক সুবিনয় দাস(সন্তোষ) রেস্টুরেন্টের আড়ালে এই বিলাতি মদ বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছিল৷

আজ কদমতলা থানার পুলিশ যখন কদমতলা থানাধীন বজেন্দ্র নগর বাজার এলাকায় এই মদ বিরোধী অভিযান চালায় তখন পুলিশের আছ পেয়ে রেস্টুরেন্টের মালিক সুবিনয় দাস গাঁ ডাকা দেয়৷পরে কদমতলা থানার পুলিশ সুবিনয় দাসের বাড়িতে গিয়ে এই মদ বিরোধী অভিযান চালায়৷ তবে বাড়ির মালিক পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়৷ এই অভিযানে সুবিনয় দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ আটক করে কদমতলা থানার পুলিশ কদমতলা থানায় নিয়ে আসে৷ আগামী দিনে তাদের এধরনের মদ বিরোধী অভিযান আরো জারি থাকবে বলে জানালেন ওসি কৃষ্ণধন সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top