News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডার মধ্যেই শিলাবৃষ্টি দিল্লিতে, কাঁপছে রাজধানী-সহ উত্তর ভারত
Image

ঠাণ্ডার মধ্যেই শিলাবৃষ্টি দিল্লিতে, কাঁপছে রাজধানী-সহ উত্তর ভারত

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): একেই অসময়ের বৃষ্টি, তার উপর আবার শিলাবৃষ্টি! ঠাণ্ডার কাঁপুনি অনেকটাই বাড়ল রাজধানী দিল্লিতে। দিল্লির পাশাপাশি কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যও। বুধবার সকালে শিলাবৃষ্টির প্রবল শব্দেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, শিলাবৃষ্টি হয়েছে হরিয়ানার গুরুগ্রামেও। এদিন সকালে দক্ষিণ দিল্লি, মধ্য দিল্লি-সর্বত্রই বৃষ্টি হয়েছে, দক্ষিণ দিল্লিতে সকাল ৭.৩০ মিনিট নাগাদ আবার শিলাবৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই এদিন সকালে আবার অন্ধকারাচ্ছন্ন ছিল রাজধানীর আকাশ। এই নিয়ে টানা ৪ দিন ধরে বৃষ্টি চলছে রাজধানীতে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ হালকা বৃষ্টিপাত শুরু হয় দিল্লিতে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও দেখা দেয়। মেঘলা আবহাওয়ায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সফদরজংয়ে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পালামে ৪.২ মিলিমিটার, লোধি রোডে ১০.৪ মিলিমিটার, আয়ানগরে ৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে ঠাণ্ডা বেড়েছে দিল্লিতে, দিল্লির মতোই প্রবল শীতে কাঁপছে গোটা উত্তর ভারত। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশ প্রবল শীতে জবুথবু। লাগাতার তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।  

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top