News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্যবোঝাই বলেরোর ধাক্কায় শিশুর মৃত্যু দামছড়ায়
Image

পণ্যবোঝাই বলেরোর ধাক্কায় শিশুর মৃত্যু দামছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত৷ এর ফলে মৃত্যু-মিছিলও বাড়ছে৷ আজ সোমবার উত্তর জেলার অন্তর্গত দামছড়ার নরেন্দ্রনগর এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ নিহতকে ছয় বছরের জেরেমি হালাম বলে শনাক্ত করা হয়েছে৷


জানা গেছে, দামছড়া অভিমুখে প্রচণ্ড গতিতে আসছিল মাল বোঝাই টিআর ০৫ এ ১৭৬৭ নম্বরের একটি বলেরো গাড়ি৷ এর ধাক্কায় ছিটকে পড়ে ছয় বছরের শিশু জেরেমি৷ সঙ্গে সঙ্গে গুরুতর আহত জেরেমিকে উদ্ধার করে দামছড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা গেছে, মৃত শিশুপুত্রের বাবা জগৎলাল হালাম অনেক আগেই প্রয়াত হয়েছেন৷ তার মা রুয়াতি হালাম (৩২) একজন পোস্টমাস্টার৷ একমাত্র শিশু সন্তানের আকস্মিক মৃত্যুতে তিনি শোকে সংজ্ঞাহীন হয়ে পড়েন৷


এদিকে মাল বোঝাই ঘাতক বলেরোকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চালক৷ কিন্তু গাড়ি সহ চালককে আটক করে দামছড়া থানায় নিয়ে আসা হয়৷ দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় নিহত জেরেমি হালামের মৃতদেহ পানিসাগর হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে৷ ময়না তদন্তের পর জেরেমের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ এ ব্যাপারে দামছড়া থানা কর্তৃপক্ষ এক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top