News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন বাতিলের দাবীতে গণবস্থান বামপন্থী সংগঠনগুলির
Image

কৃষি আইন বাতিলের দাবীতে গণবস্থান বামপন্থী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশব্যাপী কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সারা ভারত কৃষক সমন্বয় কমিটির উদ্যোগে আগরতলায় সোমবার গণ-অবস্থান পালন করা হয়৷


ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত অবস্থানে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সমন্বয় কমিটির রাজ্য সভাপতি অঘোর দেববর্মাএবং সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রাজ্যের অন্যান্য স্থানেও এদিন কৃষি আইন বাতিলের দাবিতে গণবস্থান পালন করা হয়৷গণবস্থানের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এর তীব্র সমালোচনা করেন৷কেন্দ্রীয় সরকার অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করে নতুন আইন প্রণয়ন না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন৷


গণবস্থান এ আলোচনায় অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করবলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে গণ-আন্দোলন গড়ে তুলেছিলেন দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধরনের গণ-আন্দোলন গড়ে তোলা হবে৷কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করবে না ততদিন পর্যন্ত দেশব্যাপী আন্দোলন আরো জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিদেশি পুঁজিপতিদের কৃষিক্ষেত্রে প্রবেশের পথ প্রশস্ত করার জন্যই এ ধরনের কৃষি আইন প্রণয়ন করেছে বলেও তিনি উল্লেখ করেন৷প্রসঙ্গক্রমে পবিত্র বাবু বলেন রাম জন্মগ্রহণ করার আগেই যেমন রামায়ণ রচিত হয়েছিল ঠিক তেমনি আমাদের দেশে কৃষি আইন প্রণয়ন হওয়ার আগেই পুঁজিপতিরা কৃষি পণ্য মজুদ এর জন্য গোদাম তৈরি করে রেখেছে৷কেন্দ্রীয় সরকার দেশি এবং বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্যই এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে৷ দেশবাসী কেন্দ্রীয় সরকারের এ ধরনের চক্রান্ত কোনভাবেই মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top