News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় গরু চড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু চাষীর
Image

সোনামুড়ায় গরু চড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু চাষীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ সোনামুড়া মেলাঘর থানা এলাকার ইন্দ্রকুমার ভিলেজে গরু চড়াতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে সুধন দেববর্মা নামে এক ব্যক্তি গরু চড়াতে গিয়েছিলেন৷সন্ধ্যা নাগাদ যথারীতি গরু গুলি বাড়িতে ফিরে আসলেও গরুর মালিক সুধন দেববর্মা বাড়িতে ফিরে আসেননি৷ তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়৷ খোঁজাখুঁজি শুরু করেন এলাকাবাসী৷


পরদিন সকালবেলা সেখানকার একটি থেকে নিখোঁজ সুধন দেববর্মার মৃতদেহ উদ্ধার করা হয়৷ কিভাবে কুয়োতে পড়ে তার মৃত্যু হল সে প্রশ্ণই বড় হয়ে দেখা দিয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে মৃতদেহটি কুয়াতে ফেলে দেওয়া হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে মেলা ফর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারেনি মেলাঘর থানার পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ মৃতদেহটি ইন্দ্রকুমার ভিলেজে নিয়ে যাওয়া হলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷সুধন দেববর্মা নামে ওই ব্যক্তির মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top