News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় মাটি চাপায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
Image

বিলোনিয়ায় মাটি চাপায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ত্রিপুরা বাজারে মাটিচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ মাটি চাপায় মৃত শ্রমিকের নাম বাবুল দেবনাথ৷মৃত শ্রমিকের বাড়ি ঈশানচন্দ্র নগর পঞ্চায়েত এলাকায়৷


সংবাদসূত্রে জানা গেছে ত্রিপুরা বাজার এলাকায় একটি মাটির কোয়ারিতে ড্রজার দিয়ে মাটি কাটার কাজ চলছিল৷ বাবুল দেবনাথ নামে ওই শ্রমিক সেখানেই কাজ করতো৷ ড্রজার দিয়ে মাটি কাটার সময় হঠাৎ জেলার মাটি ধসে পড়ে৷ তখন মাটির নিচে চাপা পড়ে বাবুল দেবনাথ নামে ওই শ্রমিক৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে৷ মাটির নিচ থেকে চাপা পড়া ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়৷ এ ব্যাপারে বিলোনিয়া থানায় একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করা হয়েছে৷

এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷কাজ করতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে সংসারে বাবুল দেবনাথ ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷শ্রমিক পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য পরিবার এবং এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top