News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বিকাশ পরিষদের উদ্যোগে রক্তদান শিবির
Image

ভারত বিকাশ পরিষদের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়নগর সুকলে ভারত বিকাশ পরিষদের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক আশীষ কুমার সাহা৷রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক আশীষ কুমার সাহা ভারত বিকাশ পরিষদের এ ধরনের সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন বর্তমানে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট রয়েছে৷ রক্তের অভাবে রোগীদের চিকিৎসা পরিষেবার কাজে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে৷

এ ধরনের পরিস্থিতিতে ভারত বিকাশ পরিষদ রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি উদ্যোক্তাদের প্রশংসা করেন৷তিনি বলেন রক্ত এমন এক জিনিস যা কোন ল্যাবরেটরীতে তৈরি করা সম্ভব নয়৷ একমাত্র রক্ত দানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব৷রাজ্যের অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামাজিক সংস্থাগুলিকে এই সংকটময় মুহুর্তে রক্তদানে এগিয়ে আসার জন্য বিধায়ক আশীষ কুমার সাহা আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top