News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও সময় আছে কৃষি আইন প্রত্যাহার করার : সোনিয়া গান্ধী
Image

এখনও সময় আছে কৃষি আইন প্রত্যাহার করার : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): এখনও সময় রয়েছে রাজধর্ম পালন করে কৃষি আইন প্রত্যাহার করে নিক মোদী সরকার। রবিবার কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।


 এদিন এক বিবৃতির জারি করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, ক্ষমতার দম্ভকে ঝেড়ে ফেলে অবিলম্বে তিনটি কৃষি আইন নিঃশর্তে প্রত্যাহার করে নেওয়া উচিত মোদী সরকারের। এমনটা হলে শীত এবং বৃষ্টির জেরে কৃষকদের মৃত্যু-মিছিল বন্ধ হবে। কৃষি আইন বাতিল করাটা প্রকৃত রাজধর্মের কাজ হবে। এই পদক্ষেপে প্রয়াত কৃষকদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা যাবে। দিল্লি সীমান্তে অন্নদাতাদের দুর্ভোগ দেখে সাধারণ দেশবাসীর মতন আমি নিজেও বিচলিত। কৃষি আইন নিয়ে সরকারি উদাসীনতার জেরে এখনও পর্যন্ত ৫০ এর বেশি কৃষকের মৃত্যু হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম বার দম্ভ  নিয়ে চলা সরকার ক্ষমতায় এসেছে। দেশবাসীর মুখে অন্ন তুলে দেওয়া অন্নদাতাদের দুঃসহ দুর্বিসহ যন্ত্রণা অনুভব করছে না সরকার। একই ইস্যুতে নিন্দায় সরব হয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বডরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top