News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে ৯০৬ কোটি টাকা কর দিতে হবে বিসিসিআইকে
Image

ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে ৯০৬ কোটি টাকা কর দিতে হবে বিসিসিআইকে

মুম্বই, ৩ জানুয়ারি (হি. স.): ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে হলে ৯০৬ কোটি টাকা কর দিতে হতে পারে বিসিসিআইকে। ভারত সরকারের কর নীতি অনুয়াযী বিশ্বকাপ আয়োজন করলে এই বড় অঙ্কের কর নিয়মমাফিক দিতে হবে আয়োজকদের। সরকার কর আংশিক মুকুব করলেও ২২৭ কোটি টাকা কর হিসেবে দিতে হবে বিসিসিআইকে। যা নিয়ে চাপে বিসিসিআই ।
করোনার ফলে এমনিতেই আর্থিক অবস্থা সঙ্গীন হয়েছে একাধিক ক্রীড়া সংস্থার।

খেলোয়াড়দের মাইনে হোক বা কর্মীদের বেতন বা পরিকাঠামোর রক্ষনাবেক্ষণ, সবমিলিয়ে ত্রাহি ত্রাহি রব সর্বত্র। এই আবহে বিসিসিআইয়ের তরফে বেশ কয়েক দিন থেকেই সরকারের অর্থ মন্ত্রকের কাছে এই বছর আয়োজিত হতে চলা বিশ্বকাপে কর ছাড়ের অবেদন জমা করা হয়েছিল। সরকারী তরফে এখনও সিদ্ধান্ত না জানানোয় বেশ চাপে পড়েছে বিসিসিআই। আর এই জায়গাতেই বিসিসিআইয়ের উপর চাপ বাড়িয়েছে আইসিসি। দ্রুত বিসিসিআইকে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য চাপ দিতে শুরু করেছে আইসিসি।

কারন এর আগে চুড়ান্ত সিদ্ধান্ত জানানোর দুটি ডেডলাইন হাতছাড়া করেছে বিসিসিআই। ৩১ ডিসেম্বর ২০১৯ ও ৩১ ডিসেম্বর ২০২০-তে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারেনি সৌরভের নেতৃত্বাধীন বিসিসিআই। ফলে আর অপেক্ষা করতে রাজি নয় আইসিসি। আইসিসি বোর্ডের সামনে দুটি প্রস্তাব দিয়েছে। প্রথমত টি-২০ বিশ্বকাপ আমিরশাহীতে অনুষ্ঠিত হোক। অথবা বোর্ডকে লিখিত দিতে হবে সরকার কর মুকুব না করলে ট্যাক্সের পুরো টাকাই বিসিসিআই দেবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top