News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সঞ্চালক ও সাংবাদিক ল্যারি কিং
Image

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সঞ্চালক ও সাংবাদিক ল্যারি কিং

লস অ্যাঞ্জেলেস, ৩ জানুয়ারি (হি. স.): মার্কিন টেলিভিশন জগতের কিংবদন্তি বরিষ্ঠ সঞ্চালক তথা সাংবাদিক ল্যারি কিং করোনায় হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ৮৭ বছর বয়সী ল্যারি কিং এর শরীরে করোনা সংক্রমণ মিলেছে। শনিবার লস এঞ্জেলেসের সিডার- সিনাই মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে বয়স জনিত কারণে একাধিক রোগে জর্জরিত ল্যারির শরীর। এবার করোনার বিরুদ্ধেও তাকে লড়তে হচ্ছে।

হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা সংকটজনক নয়। ফলে এখনই তাকে ভেন্টিলেটরে রাখার কোনো প্রয়োজন নেই।
 উল্লেখ করা যেতে পারে ৬০ বছরের বর্ণময় সাংবাদিক ও সঞ্চালক জীবনে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন ল্যারি কিং। তার অকাট্য প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে বহু খ্যাতনামা ব্যক্তিত্বকে। ২০১৭ সালে তার ফুসফুসে কর্কট ধরা পড়ে। ২০১৯ সালের এপ্রিলে তার হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি হয়। তাকে স্ট্রোকেও আক্রান্ত হতে হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top