News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বায়োটেক, এস আই আই এর করোনা প্রতিষেধককে জরুরী ভিত্তিতে নিয়ন্ত্রিত ব্যবহারের ছাড়পত্র
Image

ভারত বায়োটেক, এস আই আই এর করোনা প্রতিষেধককে জরুরী ভিত্তিতে নিয়ন্ত্রিত ব্যবহারের ছাড়পত্র

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): জরুরী পরিস্থিতিতে নির্দিষ্ট ব্যবহারের জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের করোনা প্রতিষেধককে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডি সি জি আই)।


রবিবার সকালে বিবৃতি জারি করে ডিসিজিআইয়ের তরফে  ভিজি সোমানি জানিয়েছেন, পর্যাপ্ত পরীক্ষার পর সিডিএসসিও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নিয়ে সেরাম এবং ভারত বায়োটেককের করোনা প্রতিষেধককে জরুরী পরিস্থিতিতে নির্দিষ্ট ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি ক্যাডিলা হেলথকেয়ারকে তৃতীয় দফার ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতিষেধক ১০০ শতাংশ নিরাপদ হলেই তবেই ছাড়পত্র দেওয়া হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। অন্যদিকে চলতি মাসেই প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ভারতে। বর্তমানে এখন গোটা দেশে প্রতিষেধকের ড্রাই রান চলছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top