News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিটা কৃষকই সত্যাগ্রহী : রাহুল গান্ধী
Image

প্রতিটা কৃষকই সত্যাগ্রহী : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): তীব্র শীতকে উপেক্ষা করে ৩৯ দিন ধরে দিল্লির সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। কৃষকদের এই আন্দোলনকে মহাত্মা গান্ধীর চম্পারণ আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দেশ চম্পারণের বিয়োগান্ত পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।


 হিন্দিতে লেখা নিজের টুইট বার্তায় রাহুল লিখেছেন, দেশ চম্পারণের মতন বিয়োগান্ত পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। সেই সময় ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল কৃষকদের। এবার সামনে মোদীর বন্ধুদের কোম্পানি। কিন্তু এই আন্দোলনে প্রতিটা কৃষকই হচ্ছে সত্যাগ্রহী। তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাবে। অন্যদিকে কৃষকদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ৪ জানুয়ারির বৈঠকে কোন সমাধান সূত্র বেরিয়ে না এলে ৬ জানুয়ারি থেকে দেশজুড়ে ট্রাক্টর মিছিল করবে কৃষকরা। আন্দোলনের তীব্রতা আরো ব্যাপক আকার ধারণ।

 উল্লেখ করা যেতে পারে ১৯১৭ বিহারের চম্পারণে ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন কৃষকরা। এদিন নিজের টুইট বার্তায় তারই উল্লেখ করেছেন রাহুল গান্ধী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top