News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে : আশক গেহলোট
Image

রাজস্থানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে : আশক গেহলোট

জয়পুর, ৩ জানুয়ারি (হি. স.): রাজস্থানের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে রবিবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.১৪ শতাংশ। বিগত এক মাসে করোনা পজিটিভ এর সংখ্যা ৫ শতাংশ নেমে গিয়েছে। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে রয়েছে। মৃত্যুর হার এক শতাংশের কম। এসবই ভাল ইঙ্গিত বহন করছে। কিন্তু গাফিলতির কোন জায়গা নেই। আগের মতই সতর্ক হয়ে জনগণকে চলতে হবে। করোনা বিধি মেনে চলাটা আবশ্যক। তা না হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে।

এই সমস্যাগুলিকে অবহেলা করা উচিত নয়। প্রত্যেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকরা বলেছেন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও প্রথম দুই মাস চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও অনেকের শ্বাসকষ্ট, হৃদযন্ত্র, মস্তিষ্ক, কিডনি এবং উত্তেজনার সমস্যা দেখা দিচ্ছে। ফলে সতর্ক থাকাটা জরুরী। করোনা উত্তর পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই ক্লিনিক গড়ে তুলেছে রাজ্য সরকার। রাজ্যে এখনও পর্যন্ত ১৪ হাজার মানুষের এর মাধ্যমে চিকিৎসা হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের কোন শারীরিক সমস্যা দেখা দিলে ১৮১  নম্বরে কল করতে পারে। করোনা প্রতিষেধকের ড্রাইরান রাজ্য জুড়ে চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top