News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার সম্পর্ক পুনরুদ্ধারের আশায় চিনের বিদেশমন্ত্রী
Image

আমেরিকার সম্পর্ক পুনরুদ্ধারের আশায় চিনের বিদেশমন্ত্রী

বেজিং, ৩ জানুয়ারি (হি. স.):আমেরিকার সম্পর্ক পুনরুদ্ধারের আশায় বেজিং। ‘জিনহুয়া নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের  বিদেশমন্ত্রী ওয়ান ই’র কথায় ফুটে উঠল তেমনই সুর।

সদ্য শেষ হওয়া নির্বাচনে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প । আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশ করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন । শনিবার এই বিডেন প্রশাসনের প্রতি আশা ব্যক্ত করার পাশাপাশি ট্রাম্পের প্রতি ক্ষোভও জানাতে দেখা গেল তাঁকে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের জমানায় বেজিংয়ের বিরুদ্ধে ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু করা হয়েছে বলে তোপ দাগলেন ওয়াং ই। তাঁর কথায়, ‘‘চিনকে অবদমনের চেষ্টায় নতুন ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু করেছে  আমেরিকা। একথা প্রমাণিত যে, এর ফলে কেবল দু’দেশের মানুষদেরই স্বার্থ বিঘ্নিত হয়নি। পাশাপাশি গোটা বিশ্বকেই তার ফল ভুগতে হয়েছে।’’

আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতির ব্যাপারে আশা প্রকাশ করার পাশাপাশি চিনের উন্নতিতে আমেরিকার ‘হিংসা’ হচ্ছে, এমন ইঙ্গিতও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, ‘‘আমরা জানি, আমেরিকার অনেকেই চিনের দ্রুত উন্নতিতে অস্বস্তি বোধ করে। কিন্তু শীর্ষে থাকতে হলে অন্যদের উন্নয়নের পথ না আটকে ক্রমাগত আত্মোন্নতির চেষ্টা করাই ভাল।’’ তবে তাঁরা যে এবার নতুন করে সম্পর্কটা শুরু করতে চাইছেন তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। মার্কিন-চিন সম্পর্ক যে এক নতুন পথের বাঁকে এসে দাঁড়িয়েছে তা পরিষ্কার করে ওয়াং ই বলেন, ‘‘আশার নতুন জানলা খুলতে চলেছে।’’

প্রসঙ্গত, বাণিজ্য থেকে তিব্বত ও তাইওয়ান ইস্যুতে বেজিংয়ের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি করোনা ভাইরাসকে ‘চিনা ভাইরাস’ বলে কটাক্ষ করে অতিমারীর জন্য বেজিংকে দায়ী করেও একাধিক বার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কড়া সমালোচনাও করেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top