News Flash

  • Home
  • Uncategorized
  • দশটি অত্যাধুনিক ড্রোন কিনছে ভারতীয় নৌসেনা
Image

দশটি অত্যাধুনিক ড্রোন কিনছে ভারতীয় নৌসেনা

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ভারতীয় সামরিক বাহিনী নিজের শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। অন্যদিকে ভারত মহাসাগরেও চিন নিজের শক্তি বৃদ্ধি করেছে। সমুদ্রের চিনকে টক্কর দেওয়ার জন্য নিজের শক্তি ক্রমাগত বৃদ্ধি করতে তৎপর ভারতীয় নৌবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই দুইটি সি-গার্ডিয়ান ‘ আন-আমর্ড ‘ প্রিডেটর ড্রোন লিজে  নেওয়ার পর ভারত মহাসাগরে নিজেদের নজরদারি জোরদার করতে ১০ শিপবোর্ন ড্রোন কিনতে চলেছে।

এই সংক্রান্ত মঞ্জুরি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নৌবাহিনীকে দিয়ে দিয়েছে। গ্লোবাল টেন্ডারের মাধ্যমে ১৩০০ কোটি টাকা খরচ করে এই ড্রোন কেনা হবে।  এই অত্যাধুনিক ড্রোনগুলো ভারতীয় যুদ্ধজাহাজগুলিতে মোতায়েন করা হবে।


 সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষার সংক্রান্ত কেনা নীতি ২০২০ তে তিন বাহিনীর জন্য পরিবর্তন এনেছেন। সেখানে অন্য দেশ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র লিজে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুইটি সি-গার্ডিয়ান ‘আন-আমর্ড ‘ প্রিডেটর ড্রোন লিজে নিয়েছে ভারত। এখন আরও দশটি শিপবোর্ন ড্রোন কিনতে চলেছে ভারত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top