News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ফের সন্ত্রাসী উপদ্রব! পুলওয়ামায় গ্রেনেড ফেটে আহত ৮ জন
Image

কাশ্মীরে ফের সন্ত্রাসী উপদ্রব! পুলওয়ামায় গ্রেনেড ফেটে আহত ৮ জন

শ্রীনগর, ২ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। কাশ্মীর উপত্যকার পুলওয়ামা জেলার অবন্তীপোরার ত্রাল এলাকায়, বাসস্ট্যান্ডে সন্ত্রাসবাদীদের ছোড়া গ্রেনেড ফেটে আহত হয়েছেন ৮ জন সাধারণ নাগরিক। বাসস্ট্যান্ডে সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। ত্রালের বাসস্ট্যান্ডে মোতায়েন ছিলেন এসএসবি জওয়ানরা। এসএসবি জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছুড়েছিল।


গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয় এবং রাস্তায় ফেটে যায়। সেই সময় ওই স্থানে থাকা মোট ৮ জন সাধারণ নাগরিক গ্রেনেড ফেটে আহত হয়েছেন। প্রাণহানির কোনও খবর নেই। প্রত্যেকেই বিপদমুক্ত রয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গ্রেনেড ফাটার পর স্প্লিন্টারের আঘাতে ৮ জন আহত হয়েছেন। হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়, কিন্তু জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top