News Flash

  • Home
  • Uncategorized
  • তাপমাত্রা বাড়ল দিল্লিতে, অসময়ের বৃষ্টিতে ভিজল রাজধানী
Image

তাপমাত্রা বাড়ল দিল্লিতে, অসময়ের বৃষ্টিতে ভিজল রাজধানী

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): একধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়ল রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। ভেঙে ফেলেছিল বিগত ১৫ বছরের রেকর্ড। কিন্তু, শনিবার একধাক্কায় অনেকটাই বাড়ল দিল্লির তাপমাত্রা। শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে,  দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে। আগামী ২-৩ দিন এমনই থাকবে দিল্লির তাপমাত্রা।


পাশাপাশি এদিন সকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী। ভোর থেকে মেঘাছন্ন ছিল দিল্লির আকাশ, সকালেই হালকা বৃষ্টি হয়েছে দিল্লি গাজীপুর সীমা, জনপত, পালম, আয়ানগর, লোধি রোড-সহ দিল্লির প্রায় সর্বত্র। আইএমডি জানিয়েছে, পূর্বাভাস মতো, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব শুরু হয়েছে। এদিন পালমে ০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top