News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগ শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁয়ে ফেলল ম্যান ইউ

অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগ শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁয়ে ফেলল ম্যান ইউ

ওল্ড ট্র্যাফোর্ড, ২ জানুয়ারি (হি. স.) : অ্যাস্টন ভিলাকে হারিয়ে নতুন বছর শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারাল ওলে গানার সোল্কসজায়ারের  দল। একই সঙ্গে লিগ শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁয়ে ফেলল ম্যান ইউ। তবে গোল পার্থক্যের কারনে লিগে দু নম্বরে  আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ।  


ঘরের মাঠে শুরু থেকেই অ্যাস্টন ভিলার ওপর চাপ তৈরি করলেও  কিছুতেই গোল  পাচ্ছিল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ।  অবশেষে প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পেল ম্যান ইউ। ৪০ মিনিটে ওয়ান-বিসাকার ক্রসে হেডে গোল করেন অ্যান্থনি মার্শিয়াল  । বিরতিতে এক গোলে এগিয়ে যায় সোল্কসজায়ারের দল।


দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতা ফেরায় অ্যাস্টন ভিলা । খেলার ৫৮ মিনিটে বেরট্র্যান্ড ট্রাওরের   গোলে স্কোরলাইন হয় ১-১। তবে তিন মিনিট পরেই ব্যাবধান বাড়িয়ে নেয় ম্যান ইউ। বক্সের মধ্যে পল পোগবাকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । স্পট কিক থেকে গোল করে যান ব্রুনো ফার্নান্ডেজ  । শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় তারা।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট  নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে  ধরে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । সমসংখ্যক ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৩৩ হলেও গোলপার্থক্যে আপাতত দু নম্বরে ম্যান ইউ ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top