News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনায় সমাধান না হলে ফের আন্দোলন তীব্র হবে, হুঁশিয়ারি কৃষক সংগঠনের
Image

আলোচনায় সমাধান না হলে ফের আন্দোলন তীব্র হবে, হুঁশিয়ারি কৃষক সংগঠনের

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি. স.): তীব্র শীতকে উপেক্ষা করে দীর্ঘ ৩৮ দিন ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকায় অবস্থান বিক্ষোভ দেখিয়ে চলেছেন কৃষকরা। শনিবার দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকা সিংঘুতে বৈঠকে বসেন কৃষক সংযুক্ত মোর্চার নেতারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৪ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় কোনও রফাসূত্র না বেরিয়ে এলে ৬ জানুয়ারি ট্রাক্টর মিছিল করবে কৃষকরা। এছাড়াও ১৫ জানুয়ারি বিজেপি নেতাদের ঘেরাও করা হবে।

২৩ জানুয়ারি কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে প্রতিটি রাজ্যের রাজভবন পর্যন্ত কৃষক মিছিল করা হবে। ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন দিল্লির বুকে ট্রাক্টর মিছিল বের করবে কৃষক সংগঠন। ১৮ জানুয়ারি মহিলা কৃষকরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে।


উল্লেখ করা যেতে পারে, ৪০টি কৃষক সংগঠনের দ্বারা ঐক্যবদ্ধভাবে গঠিত কৃষক সংযুক্ত মোর্চার তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কৃষক নেতা বিএস রাজেবল, দর্শন পাল, গুরুনাম সিং, জগজিৎ সিং, শিবকুমার শর্মা কাক্কা, যোগেন্দ্র যাদব। এদিনের সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় ৪ জানুয়ারি কোন রফাসূত্র না বেরিয়ে এলে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top