News Flash

  • Home
  • Uncategorized
  • রানীরবাজারে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রানীরবাজারে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রানিরবাজার থানা এলাকার তুলনায় এলাকায় পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ তার নাম রবীন্দ্র চৌধুরী৷
সংবাদ সূত্রে জানা গেছে, রানির বাজার থানা এলাকার তুলা কোনার বাসিন্দা রবীন্দ্র চৌধুরীর পরিবারের গত বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল৷

সাম্প্রতিককালে এই কলহ চরম আকার ধারণ করে৷কলহের জেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় রবীন্দ্র চৌধুরী নামের ওই ব্যক্তি৷বাড়ির পাশেই জঙ্গল থেকে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পরিবারের লোকদের এবং রানির বাজার থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷রানির বাজার থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top