News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের জ্বালায় ফাঁসিতে আত্মঘাতী ছাত্রী
Image

ব্যর্থ প্রেমের জ্বালায় ফাঁসিতে আত্মঘাতী ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী হয়েছে কলেজ পড়ুয়া এক ছাত্রী৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খোয়াই থানা এলাকার পূর্ব গণকী এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গেছে কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে অপর এক যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল৷ দীর্ঘ তিন বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ওই যুবক প্রেমের সম্পর্ক অস্বীকার করে৷ তাতে হতাশাগ্রস্থ হয়ে ওই কলেজ পড়ুয়া ছাত্রী ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নেয়৷ জানা গেছে ওই প্রতারক যুবকের বাড়ি বিলোনিয়া৷ প্রতারকের নাম সৈকত রায়৷ এব্যাপারে মৃত কলেজ ছাত্রীর পরিবারের তরফ থেকে খোয়াই থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ কলেজ ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ৷


স্থানীয় সূত্রে জানা গেছে কলেজ পড়ুয়া ওই ছাত্রীর মা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন৷ বাবা ক্ষুদ্র ব্যবসায়ী৷ ব্যবসা সংক্রান্ত কাজে তিনিও সন্ধ্যারতে বাড়িতে ছিলেন না৷ কলেজ পড়ুয়া ছাত্রী একা বাড়িতে ছিল৷পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে হতাশাগ্রস্ত কলেজ পড়ুয়া ছাত্রী ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নেয়৷ মেয়েটির মা বাড়িতে ফিরে এসে লক্ষ করেন তার দেহ ঘরের ভিতরে ঝুলছে৷ সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করেন৷ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷ খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে৷

পুলিশ এসে কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি মঙ্গলবার তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়৷ তার মৃতদেহ নিজ বাড়ি এলাকায় নিয়ে যেতেই গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে৷ খোয়াই থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্ত প্রতারক যুবকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ৷ অভিযুক্ত প্রতারক যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top