News Flash

  • Home
  • Uncategorized
  • স্বনির্ভর সুুমন রুদ্রপালের বাড়িতে মুখ্যমন্ত্রী
Image

স্বনির্ভর সুুমন রুদ্রপালের বাড়িতে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যে স্বরোজগারের সাথে যুক্তদের সব সময় উৎসাহ দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ স্বরোজগারের মাধ্যমে যারাই স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন তাদের উৎসাহিত করতে কখনও কখনও তাদের বাড়িতেও ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ আজ বিকেলে লঙ্কামুড়ায় এমনই একজন শিক্ষিত যুবক সুুমন রুদ্রপালের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ সুুমন রুদ্রপাল বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নিয়েছেন৷ আগরতলার লঙ্কামুড়ার পাল পাড়ায় সুুমন রুদ্রপালের বাড়ি৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ লঙ্কামুড়ার পাল পাড়ায় গিয়ে তার সাথে কথা বলেন৷ মুখ্যমন্ত্রী বায়োফ্লক পদ্ধতিতে সুুমন রুদ্রপালের মাছ চাষের ব্যবস্থাপনা, মাছ চাষের জন্য তৈরি ট্যাঙ্ক ঘুরে দেখেন৷ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সময় উদ্যমী যুবক সুুমন রুদ্রপাল মুখ্যমন্ত্রীকে জানান, তিনি এম বি এ পাশ করেছেন৷ কিন্তু সরকারি চাকরিকেই তিনি জীবনে সফলতার একমাত্র মাধ্যম হিসেবে মানতে চাননি৷ স্বরোজগারের মাধ্যমে স্বনির্ভর হতে চেয়েছেন তিনি৷ তাই গত দেড় বছর ধরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুুমন রুদ্রপালের স্বনির্ভর হওয়ার মানসিকতার প্রশংসা করেন এবং তাকে উৎসাহিত করেন৷ সুুমন রুদ্রপাল মুখ্যমন্ত্রীকে জানান, বর্তমানে তিনি কই, তেলাপিয়া এবং শিং মাছ চাষ করছেন৷ তিনি আরও জানান, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে জলাশয়ের তুলনায় মাছের খাবার কম লাগে৷ প্রতি তিনমাস অন্তর মাছ বাজারজাতকরণের উপযুক্ত হয়ে যায়৷ মুখ্যমন্ত্রী মাছের দাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রতি কেজি তেলাপিয়া পাইকারি হিসেবে ১৫০ টাকা করে বিক্রি করছেন৷ পরে তার পরিবারের লোকজনদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বিকেলে দক্ষিণ নারায়ণপুরের শ্রীপল্লি খেলার মাঠ সংলগ এলাকা পরিদর্শন করেন৷ ঐ এলাকার মানুষ সেখানে একটি বর্ডার হাট ও কোল্ড স্টোরেজ স্থাপন করার দাবি জানান মুখ্যমন্ত্রীর কাছে৷ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শ্রীপল্লির খেলারমাঠ সংলগ স্থানে দুটি বড় খোলা শেড এবং ছয়টি স্টল রয়েছে৷ মুখ্যমন্ত্রী সেগুলিও ঘুরে দেখেন৷ মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে বিধায়ক ডা. দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top