News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু হবে ৪ জানুয়ারী
Image

রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু হবে ৪ জানুয়ারী

আগরতলা, ২৮ ডিসেম্বর (হি.স.)৷৷ পঞ্চম শ্রেণি থেকে অষ্ঠম শ্রেণি পর্যন্ত সরকারি, সরকার অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে পুরোদমে পঠন-পাঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর৷ সাথে বিদ্যালয় এবং কলেজের সমস্ত হোস্টেল খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে৷ সে-মোতাবেক আগামী ৪ জানুয়ারি স্থির হয়েছে৷ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে শিক্ষা দফতরের পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, ত্রিপুরায় পঞ্চম শ্রেণি থেকে অষ্ঠম শ্রেণি পর্যন্ত সমস্ত বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাথে ছাত্রাবাসগুলিও খোলার জন্য স্থির হয়েছে৷ এজন্য ৪ জানুয়ারি তারিখ স্থির করা হয়েছে৷ ওইদিন থেকেই বিদ্যালয়গুলিতে পুরোদমে পঠন-পাঠন পুনরায় শুরু হবে৷


তাঁর কথায়, বিদ্যালয় এবং ছাত্রাবাস খোলার আগে করোনা সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি পালন করতে হবে৷ কর্তৃপক্ষকে শিক্ষাঙ্গন পরিষ্কার করার সাথে স্যানিটাইজের ব্যবস্থা ২ জানুয়ারির মধ্যে নিশ্চিত করতে হবে৷ শুধু তা-ই নয়, ওইদিন বেলা ২-টার মধ্যে শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাতে হবে৷ সাথে তিনি যোগ করেন, সমস্ত ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্টদের ৩০ ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব ক্ষেত্রে উপস্থিত থাকতে হবে৷

শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের এ-ক্ষেত্রে অভিভাবকদের অনুমতিপত্র জমা দিতে হবে৷ তবে, বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয় চালু করা কিংবা অনলাইনে পঠন-পাঠন জারি রাখা সমস্ত কিছুই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন৷


এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জেলাশাসকরা মহকুমাশাসক এবং জেলা শিক্ষা আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্রাবাস খোলার ব্যবস্থা করবেন৷ এক্ষেত্রে ছাত্রাবাস পরিষ্কার এবং স্যানিটাইজ করা কর্তৃপক্ষ সুনিশ্চিত করবেন৷ তাছাড়া, মহকুমা ভিত্তিক বোর্ডিং হাউস কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ওই কমিটি ছাত্রাবাসের জন্য চাল, সবজি এবং স্বাস্থ্য কর্মীদের ছাত্রাবাস পরিদর্শনের ব্যবস্থা করবে৷

এদিকে, দীর্ঘ নয় মাস পর ত্রিপুরায় সরকারি বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণিতে পঠন-পাঠন শুরু হয়েছে৷ রোস্টার মেনে বিদ্যালয়ে পঠন-পাঠন হবে৷
এ-বিষয়ে রাজধানী আগরতলার মহারানু তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক বলেন, কোভিড সংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনে নবম ও একাদশ শ্রেণিতে পঠন-পাঠন শুরু হয়েছে৷ এক্ষেত্রে ছাত্রীদের থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ করা এবং হাত ধোয়ার মতো সব পদ্ধতিই মানা হয়েছে৷

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বলেন, আজ প্রথম দিনে ছাত্রছাত্রীদের রোস্টার বুঝিয়ে ছুটি দেওয়া হয়েছে৷ আগামীকাল থেকে যথারীতি বিদ্যালয়ে পঠন-পাঠন হবে৷ তিনি বলেন, কোভিড নির্দেশিকা পালনের সাথে বিদ্যালয়ে পঠন-পাঠনে সম্পূর্ণ রোস্টার মানা হবে৷ তাতে, ছেলেরা তিন দিন এবং মেয়েরা তিন দিন বিদ্যালয়ে উপস্থিত থাকবে৷ সাথে তিনি যোগ করেন, শুধু কলা এবং বিজ্ঞান বিষয়েই রোস্টার মানা হবে৷ বাণিজ্য বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম হওয়ায় রোস্টার মেনে পঠন-পাঠনের প্রয়োজনীয়তা পড়বে না৷

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থেকে ত্রিপুরায় সরকারি বিদ্যালয়ে দশম ও দ্বাদশের পঠন-পাঠন শুরু হয়েছে৷ করোনা পরিস্থিতির পর্যালোচনা করেই বিদ্যালয় শুরু করার অনুমতি মিলেছে৷ করোনা-প্রকোপের মধ্যেও শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে ক্লাস নিয়েছেন৷ তাছাড়া, নেইবারহুড ক্লাস এখনও চলছে৷ বিদ্যালয়-কলেজে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি নেওয়া হয়েছে৷

আজ বিদ্যালয়ে আসতে পেরে ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি৷ জনৈক ছাত্রী জানিয়েছে, করোনা-র প্রকোপে দীর্ঘদিন বাড়িতেই পড়াশুনা করতে হয়েছে৷ অনলাইনে ক্লাস হয়েছে ঠিকই, কিন্তু অনেকেই সঠিকভাবে তার সুযোগ নিতে পারেনি৷ ফলে, বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হওয়ায় নিশ্চিতভাবেই ছাত্রছাত্রীরা উপকৃত হবে৷ তাছাড়া, বাড়িতে থাকার একঘেঁয়েমিও কেটে যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top