News Flash

  • Home
  • Uncategorized
  • আতঙ্ক বাড়ছেই! উত্তরাখণ্ডে ব্রিটেন ফেরত পাঁচজন করোনা-সংক্রমিত
Image

আতঙ্ক বাড়ছেই! উত্তরাখণ্ডে ব্রিটেন ফেরত পাঁচজন করোনা-সংক্রমিত

দেহরাদূন, ২৮ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন স্ট্রেন (প্রজাতি) আতঙ্ক জাগিয়েছে ব্রিটেনে। তা নিয়ে আতঙ্ক বাড়ছে ভারতেও। এবার ব্রিটেন থেকে উত্তরাখণ্ডে আসা ৫ জনের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়েছে। ব্রিটেন ফেরত ওই পাঁচজনের সংস্পর্শে একজন এসেছিলেন, তিনিও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার উত্তরাখণ্ডের রাজ্য কোভিড কন্ট্রোল রুমের নোডাল অফিসার জে সি পান্ডে জানিয়েছেন, ‘গত ১৫ ডিসেম্বর পাঁচজন ব্রিটেন থেকে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সান্নিধ্যে আসা একজনও আক্রান্ত হয়েছেন। প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে।’

সম্প্রতি ব্রিটেনে লাগামছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন একটি প্রজাতি পাওয়া গিয়েছে। যার জেরে সংক্রমণের গতি আগের থেকে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ব্রিটেন ফেরত অনেকের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়েছে। এবার উত্তরাখণ্ডে ব্রিটেন ফেরত পাঁচজনের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়ল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top