News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে মাস্ক তৈরির ফ্যাক্টরিতে আগুনে মৃত্যু একজনের, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

দিল্লিতে মাস্ক তৈরির ফ্যাক্টরিতে আগুনে মৃত্যু একজনের, প্রাণে বাঁচলেন ৩ জন

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির মায়াপুরী এলাকায় অবস্থিত একটি মাস্ক তৈরির ফ্যাক্টরিতে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একজনের এবং প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ৩ জনকে। দমকলের ছ’টি ইঞ্জিনের অক্লান্ত চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। দিল্লি দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, শনিবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ ফোন মারফত জানা যায়, মায়াপুরী এলাকায় অবস্থিত একটি মাস্ক তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন।


মাস্ক তৈরির ফ্যাক্টরির তিন-তলায় মেশিন এবং কাঁচামালে আগুন লাগা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় দরজা এবং দেওয়াল ভেঙে ৩ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। তাঁদের উদ্ধার করে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একজনের, মৃতের নাম-যুগল কিশোর।

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top