News Flash

  • Home
  • Uncategorized
  • পিছপা হতে নারাজ অন্নদাতারা, কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিকেইউ
Image

পিছপা হতে নারাজ অন্নদাতারা, কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিকেইউ

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলছেই, এরইমধ্যে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিশান ইউনিয়ন। তিনটি কৃষি আইন কর্পোরেটদের লোভের শিকার করে তুলবে কৃষকদের, এই আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কৃষকদের সংগঠন ভারতীয় কিশান ইউনিয়ন। আইনজীবী এ পি সিংয়ের মাধ্যমে শীর্ষ আদালতে কৃষি আইনের বিরুদ্ধে মামলা করেছে বিকেইউ। প্রসঙ্গত, কৃষি আইন সম্পর্কিত ছ’টি আবেদন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।


দেখতে দেখতে ১৬ তম দিনে পড়ল কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন। নতুন কৃষি আইন প্রত্যাহার করা হবে না, নিজেদের অবস্থান নিয়ে অনড় নরেন্দ্র মোদী সরকার। কৃষকদের আপত্তি মেনে সরকার আইনে বেশ কিছু সংশোধনে রাজি হলেও আইন প্রত্যাহার করা সম্ভব নয় বলেই কেন্দ্রের মত। কৃষকরাও নিজেদের সিদ্ধান্তে অনড়। এমতাবস্থায় ভারতীয় কিশান ইউনিয়ন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top