News Flash

  • Home
  • Uncategorized
  • অনিল কাপুর অভিনীত ছবির দৃশ্য নিয়ে আপত্তি জানালো ভারতীয় বায়ুসেনা
Image

অনিল কাপুর অভিনীত ছবির দৃশ্য নিয়ে আপত্তি জানালো ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.) : গুঞ্জন সাক্সেনা : দি কার্গিল গার্লের পর ফের ওটিটি প্লাটফর্মে একটি সিনেমাকে নিয়ে আপত্তি জানালো ভারতীয় বায়ুসেনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বায়ুসেনার উর্দি পরে অভিনেতা অনিল কাপুর পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ঝগড়া করছেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। 


বুধবার বায়ুসেনার তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে এই ভিডিওতে বায়ুসেনার উর্দির ব্যবহার ভুল ভাবে দেখানো হয়েছে। এটা করা উচিত হয়নি। পাশাপাশি যে ভাষার প্রয়োগ করা হয়েছে তা একেবারেই কাম্য নয়। ভারতীয় সামরিক বাহিনীতে কর্মরতদের আচরণবিধির অনুরূপ নয় এই ধরনের অঙ্গভঙ্গি। সেই কারণে এই সিনেমাটার থেকে এই ধরনের সিন বিলোপ করে দেওয়া উচিত।

উল্লেখ করা যেতে পারে ওটিটি প্লাটফর্মে এক ভার্সেস এক নামে একটি ছবি মুক্তি পেতে চলেছে। সম্প্রতি তার ট্রেইলার সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে। তাতে দেখা যাচ্ছে অনুরাগ কাশ্যপের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন অনিল কাপুর। তার গায়ে ভারতীয় বায়ুসেনার আধিকারিক পর্যায়ের একটি উর্দি রয়েছে। তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top