News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী প্রদান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের স্পষ্টিকরণ চাইল বাম ও কংগ্রেসের যুব সংগঠন
Image

চাকুরী প্রদান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের স্পষ্টিকরণ চাইল বাম ও কংগ্রেসের যুব সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ মুখ্যমন্ত্রী গত ১৫ থেকে ২০ দিন পূর্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানান রাজ্যে বিজেপি আইপিএফটি সরকারের ৩৩ মাসে ১৮ হাজার সরকারি চাকরি হয়েছে৷ পরবর্তী সময় ডিওয়াইএফআই পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল সেই চাকরির পরিসংখ্যানের তথ্য তুলে ধরার জন্য৷ পরবর্তী সময় পুনরায় মুখ্যমন্ত্রীর দাবি করেন ২৩ হাজার ১ জনের চাকরি হয়েছে বর্তমান সরকারের আমলে৷


গত ৫ ডিসেম্বর পুনরায় দাবি করেন রাজ্যে ৯৫ হাজার ৩৮৫ জনের রোজগার মিলেছে রাজ্যে৷ এই এ ধরনের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে স্পষ্টীকরণ দেওয়ার জরুরি৷ এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা৷ রবিবার ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি নবারুণ দেব৷ তিনি আরো জানান, রাজ্যে গত জানুয়ারি মাস পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে দেখা যায় ২ হাজার ৪৭ জনের চাকরি হয়েছে রাজ্যে৷

দেশের একটি সংস্থা দ্বারা তথ্য উঠে আসে বর্তমানে দেশে ৬.৫১ শতাংশ বেকার রয়েছে৷ রাজ্যে বেকার এর দ্বিগুণ ১৩.১ শতাংশ৷ রাজ্যে বেকারত্বের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে৷ প্রশাসনিক দপ্তর গুলিতে কর্মী সংকট দেখা দিয়েছে৷ উপরন্তু মুখ্যমন্ত্রীর এ ধরনের অপপ্রচারে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাই মুখ্যমন্ত্রী বক্তব্যের স্পষ্টীকরণ তুলে ধরা দাবি জানান সরকারের কাছে৷ পাশাপাশি আগামী ৮ ডিসেম্বর কৃষকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে, সে ধর্মঘটে পুরোপুরি সমর্থন করবে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ বলে জানান৷


এদিকে, মুখ্যমন্ত্রী বেকারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ ৯৬ হাজার চাকরি হয়েছে বলে দাবি করছে মুখ্যমন্ত্রী৷ এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা৷ প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের বৈঠকের পর এ কথা জানান প্রবেশ যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস৷তিনি বলেন, রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার যুব জেলার কংগ্রেস সভাপতি এবং যুব জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে আলোচনা হয় আসন্ন পুর নিগম নির্বাচন এবং এডিসি নির্বাচনে দলের যুব কর্মীদের কি ভূমিকা থাকবে৷ এবং কিভাবে রণকৌশল সাজাতে হবে সে বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি৷ যাতে করে আগামী দিনে রাজ্যে যুব কংগ্রেস দ্বারা দল মজবুত হতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top