News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কার্যকর্তা ভিত্তিক দল, কোনও মতভেদের অবকাশ নেই : প্রভারি বিনোদ
Image

বিজেপি কার্যকর্তা ভিত্তিক দল, কোনও মতভেদের অবকাশ নেই : প্রভারি বিনোদ

আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.)৷৷ বিজেপি কার্যকর্তা-ভিত্তিক দল৷ ত্রিপুরায় দলে কারোর সাথে কোনও মতভেদ নেই৷ মূলত, বেশ কিছুদিন প্রভারির পদ শূন্য ছিল৷ করোনা পরিস্থিতিতে কারোর কথা শোনার মতো কেউ ছিলেন না৷ তবে সার্বিকভাবে ত্রিপুরায় বিজেপি-র একমাত্র লক্ষ্য সংগঠনকে মজবুত করা৷ আজ রবিবার আগরতলায় বিজেপি-র প্রদেশ সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে এ-কথা বলেন দলের নবনিযুক্ত প্রভারি বিনোদ সোনকর৷


আজ সকাল থেকে রাজ্য অতিথিশালায় বিজেপি বিধায়ক, বরিষ্ঠ নেতা এবং প্রচুর কার্যকর্তা নবনিযুক্ত প্রভারির সাথে দেখা করার জন্য উপস্থিত হয়েছিলেন৷ দলের কয়েকজন বিধায়ক কিছুদিন যাবৎ সরকারের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করছিলেন৷ আজ তাঁরা প্রভারির সাথে এ-সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হন৷
তাঁদের সকলের সাথে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সফরের বিস্তারিত কর্মসূচির বর্ণনা দেন বিনোদ সোনকর৷ তিনি বলেন, প্রভারি হিসেবে ত্রিপুরায় প্রথম সফরে সকলের সাথে আলাপচারিতার পর্ব সম্পন্ন করা তাঁর মুখ্য উদ্দেশ্য ছিল৷ সাথে সাংগঠনিক স্থিতি সম্পর্কে অবগত হওয়াও অন্যতম লক্ষ্য তাঁর৷ সে মোতাবেক গতকাল থেকে দলের সকল স্তরের নেতা ও কার্যকর্তার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে৷


তাঁর দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তাধারা অনুযায়ী ত্রিপুরায় বিজেপি সাংগঠনিক বিস্তারে কতটা সফল হয়েছে তার পর্যালোচনা করেছি৷ শুধু তা-ই নয়, দলের সংবিধান অনুসারে সংগঠনের গঠন নিয়ে চর্চা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, বিধায়ক, সাংসদ এবং পার্টির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে ত্রিপুরায় বিজেপি-র পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি৷
তিনি বলেন, ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে লাগাতার বসবাসের পরিকল্পনা নিয়েছি৷ খুব শীঘ্রই দীর্ঘ দিনের জন্য ত্রিপুরায় বসবাসের জন্য আসছি৷ তাঁর দাবি, ত্রিপুরায় লাগাতার বসবাস করে সরকার ও সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা হবে৷


এদিন বিজেপি বিধায়কদের অসন্তোষ নিয়ে তিনি বলেন, বিজেপি কার্যকর্তাদের দল৷ সকলের কথা শোনা এই দলের স্বভাব৷ তাতে বিজেপিতে মতভেদ দেখা দিয়েছে এমনটা ভাবার কোনও অবকাশ নেই৷ তাঁর কথায়, দীর্ঘ দিন ত্রিপুরায় বিজেপি-র প্রভারির পদ শূন্য ছিল৷ তাছাড়া করোনা-র প্রকোপে পরিস্থিতির ভয়াবহতায় মতবিনিময়ে কিছুটা ফাঁক তৈরি হয়েছিল৷ কিন্তু এখন তাঁদের সমস্ত কথা শোনা হয়েছে৷ ফলে, বিজেপিতে মতভেদ রয়েছে এমনটা ধারণা করা উচিত হবে না৷


সোনকরের দাবি, প্রভারির সাথে দেখা করার উৎসাহ প্রবল, তাতে স্পষ্ট বিজেপি, ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে৷ তাছাড়া বিধায়কদের সাথে সংগঠন এবং সরকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি পুনরায় জোর গলায় বলেন, বিজেপি একমাত্র দল যেখানে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে৷ এদিন তিনি জানিয়েছেন, ত্রিপুরা সফরকালে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় বিজেপি দলে এবং রাজ্য সরকারে সবকিছু ঠিকঠাক চলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top