News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে মহিলাকে পুড়িয়ে হত্যার অভিযোগ
Image

প্রতাপগড়ে মহিলাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে তার বাপের বাড়ির তরফ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত গৃহবধূর নাম সাবিত্রী বসাক৷ মৃতার স্বামীর নাম প্রদীপ দাস৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


সংবাদ সূত্রে জানা গেছে ৬ দিন আগে প্রতাপগড়ে গৃহবধূ অগ্ণিদগ্দ হয়৷ তার স্বামী ও পরিবারের লোকজন রা অগ্ণিদগ্দ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান৷জিপি হাসপাতালে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে অগ্ণিদগ্দ গৃহবধূ সাবেত্রি বসাক৷হাসপাতালে গৃহবধূর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তার বাপের বাড়ির লোকজনরা৷তারা অভিযোগ করেন পারিবারিক কলহের জেরে গৃহবধূ সাবেত্রি বসাককে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়৷

সে কারণেই তার মৃত্যু হয়েছে৷এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে বলেও মৃতার বাপের বাড়ির লোকজনের তরফ থেকে জানানো হয়৷ তবে তার স্বামী প্রদীপ দাস জানিয়েছেন পারিবারিক তেমন কোন কলা হওয়া ছিল না৷ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মেয়ে তার স্বামী খারিজ করে দিয়েছেন৷ এখন দেখার বিষয় তদন্তে কি তথ্য বেরিয়ে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top