News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহে খুনের
Image

সাব্রুমে যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহে খুনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার চালিতা ছড়ি এডিসি ভিলেজে এক দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম জ্ঞানেন্দ্র ত্রিপুরা৷রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন৷খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ উদ্ধার করে৷


মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ ঘিরে রহস্যের ইঙ্গিত মিলেছে৷ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণ পুলিশের কাছে দাবি জানিয়েছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারেনি৷ তবে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই এই ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হবে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top