News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ চাপের মুখে পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্তকে
Image

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ চাপের মুখে পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্তকে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ নভেম্বর৷৷ গোমতি জেলা পুলিশ সুপার লাকি চৌহান গত শুক্রবার উদয়পুর সুভাষ সেতুর উপর হিন্দু সংগঠন কতৃক রাস্তা অবরোধের জেরে এক প্রকার বাধ্য হয়েই মুচলেকা দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছেন৷ হিন্দু মেয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এরসাদ খাঁকে গ্রেপ্তারের দাবিত হিন্দু সংগঠনের অবরোধে এস পি মুচলেকা দিয়ে ছিলেন৷


সে মোতাবেক শনিবার গভীর রাতে সোনামুড়া ও আর কে পুর থানার পুলিশের যৌথ অভিযানে সিপাহিজলা জেলার সোনামুড়া হাসপাতাল চৌমুহনী এলাকা থেকে নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত এরশাদ খাঁকে গ্রেপ্তার করে৷ রবিবার ধৃত এরশাদকে আদালতে সোপার্দ করা হয়৷ খবরে প্রকাশ চন্দ্রপুর কলোনী এলাকার বাসিন্দা এক নাবালিকা উদয়পুর শহরে প্রাইভেট পড়তে আসে গত ২৩ অক্টোবর ৷ এর পর মেলাঘরের বাসিন্দা এরশাদ নামে এক যুবক তাকে ফুসলিয়ে একটি মারুতি দিয়ে তাকে অপহরন করে ৷ প্রথমে বিশ্রামগনের ছেচড়ি মাই এলাকায় একটি বাড়িতে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷

এরপর এই ঘটনায় নাবালিকা কন্যার বাবা উদয়পুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে৷ যদিও এই ঘটনায় মহিলা থানার ও সি আলপনা সরকার তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় গত শুক্রবার সুভাষ সেতুর উপর পথ অবরোধ করে হিন্দু সমাজ৷ অবশেষে শনিবার রাতে অভিযুক্ত কে গ্রেপ্তার করে পুলিশ৷ একেই বলে ঠেলার নাম বাবাজি৷ আর কে পুর মহিলা থানা আসামি গ্রেফতারে কেন আগে এই ধরনের উদ্যোগ গ্রহণ করলো না -এই প্রশ্ণই চর্চিত হচ্ছে হাটে-বাজারে- চায়ের দোকানে৷ উদয়পুর আর কে পুর মহিলা থানায় এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছিল৷ মামলার নম্বর কেস নং ৫২/২০২০৷

Releated Posts

এলপিইউ হিংসা নিয়ে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, অমিত শাহের সভা বানচালের চেষ্টার দাবি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জানের লুধিয়ানার লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে সাম্প্রতিক হিংসার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন…

ByByNews Desk Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top