News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়ায় আগ্ণেয়াস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী, ১.৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী
Image

দামছড়ায় আগ্ণেয়াস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী, ১.৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী

আগরতলা, ২৮ নভেম্বর (হি.স.)৷৷ গভীর রাতে বন্দুকের ভয় দেখিয়ে এক ব্যক্তিকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় দুষৃকতীর দল৷ মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দাবি করেছে তারা৷ উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন কাটুয়া ব্রিজ সংলগ্ণ জয়রামপাড়ায় বছর পঁয়ত্রিশের লিটন নাথকে অপহরণের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, অপহৃত ব্যক্তির সন্ধানে খোঁজ চলছে৷


লিটন নাথের স্ত্রী জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ একদল দুষৃকতী বাড়িতে এসে ডাকাডাকি শুরু করেছিল৷ দরজা খুলতেই আমার স্বামীকে টেনে নিয়ে মারধর শুরু করে দিয়েছিল৷ ঘরে আমাদের ছেলেমেয়ে তখন ঘুমিয়েছিল৷ ছোট শিশুকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেবে ভয় দেখিয়ে স্বর্ণের কানের দুল, আংটি ছিনিয়ে নিয়ে গেছে৷ নগদ সাতশো টাকা ছিল৷ ওই টাকাও নিয়ে গেছে৷ শুধু তা-ই নয়, আমার স্বামীর দোকান থেকে ব্যাগ ভরতি করে জিনিসপত্র নিয়ে গেছে, বলেন তিনি৷

তিনি জানান, দুসৃকতকারীদের ভাষা বোঝা যায়নি৷ তবে আমাদের সাথে তারা হিন্দিতে কথা বলেছে৷ তাদের মুখে মাস্ক এবং কালো টুপি ছিল৷ ফলে, রাতের অন্ধকারে তাদের চেহেরাও বোঝা যায়নি৷ তিনি বলেন, দুষৃকতীরা স্বামীকে নিয়ে যাওয়ার সময় মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দেওয়ার হুমকি দিয়ে গেছে৷ ওই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে৷ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, অপহৃত ব্যক্তির খুঁজে তল্লাশি জোর কদমে চলছে৷ নিজে উপস্থিত থেকে তল্লাশি অভিযানের তদারকি করছেন তিনি৷ তবে, এখনো সাফল্য হাতে আসেনি৷ বন্দুকের নলের মুখে অপহরণের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে৷ প্রসঙ্গত, এডিসি ভোটের মুখে পাহাড়ে জঙ্গীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে পাহাড়ী এলাকার জনগণের দাবি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top