News Flash

  • Home
  • Uncategorized
  • পুরনিগম নির্বাচন : পরিচালন কমিটি গঠন কংগ্রেসের, প্রার্থী তালিকা তৈরি করতে নির্দেশ
Image

পুরনিগম নির্বাচন : পরিচালন কমিটি গঠন কংগ্রেসের, প্রার্থী তালিকা তৈরি করতে নির্দেশ

আগরতলা, ২৮ নভেম্বর (হি.স.)৷৷ পুর নিগম ভোটের লক্ষ্যে কোমর বেঁধে মাঠে ঝাঁপাতে প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আগরতলা পুরনিগম নির্বাচন পরিচালনায় একটি কমিটি গঠন করেছেন৷ তাতে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি রেখেছেন তিনি৷ তাছাড়া, সমস্ত ব্লক সভাপতিদের অতি শীঘ্র তিনজন করে প্রার্থীর নামের তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দিয়েছেন৷


এ-বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস বলেন, আগামী ১৭ ডিসেম্বর আগরতলা পুর নিগমের বর্তমান পারিষদের মেয়াদ সমাপ্ত হচ্ছে৷ কিন্তু, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন ঘোষণা করতে চাইছে না শাসক দল বিজেপি৷ তবে আমরা ওই নির্বাচনকে ভীষণ গুরুত্ব সহকারে নিয়েছি৷ তাই, ৫১টি ব্লকের পদাধিকারীদের সাথে আজ বৈঠক করেছি৷
তাঁর কথায়, পুর নিগমের নির্বাচনকে ঘিরে প্রস্তুতি স্বরূপ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে নির্বাচন পরিচালনায় প্রত্যেক ওয়ার্ড থেকে এক জন করে প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ পাশাপাশি, সাতদিনের মধ্যে সমস্ত অসম্পূর্ণ ওয়ার্ড এবং বুথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে৷


তিনি বলেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০ ডিসেম্বরের মধ্যে পুরনিগমের মেয়র এবং কমিশনারের কাছে বিভিন্ন ওয়ার্ডের সমস্যা নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে৷ তার পর ওয়ার্ড ভিত্তিক ডেপুটেশন দেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, নির্বাচন দ্রুত ঘোষণা দেওয়ার বিষয়ে দাবি জানানো হবে৷
এদিন তিনি বলেন, সমস্ত ব্লক সভাপতিকে তিন জন করে প্রার্থীর তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, পুরনিগম নির্বাচনে কংগ্রেস ত্রিপুরায় বিকল্প হিসেবে মানুষের সমর্থন পাবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top