News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্ত যুবককে গণধোলাই
Image

ধর্মনগরে নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্ত যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকার রাধাপুর গ্রামে লাকড়ি সংগ্রহ করতে যাওয়া এক নাবালিকাকে শ্লীলতাহানি করেছে রাখাল নাথ নামে এক ব্যক্তি৷ জানা যায় তিন নাবালিকা লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল৷ তখনই রাখাল নাথ নামে এক ব্যক্তি এক নাবালিকাকে শ্লীলতাহানি করে৷


অপর দুই নাবালিকা ঘটনাস্থল থেকে পালিয়ে এসে ঘটনাটি স্থানীয় লোকজনদের জানায়৷ খবর পেয়ে স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাখাল নাথকে আটক করে উত্তম মধ্যম দেন৷ তাতে অভিযুক্ত রাখাল নাথ আহত হয়৷ তারপর খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশ ও দমকল বাহিনীকে৷ পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ গণপ্রহারে আহত রাখাল নাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী৷ নাবালিকার শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত রাখাল নাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা গৃহিত হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top