News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে অনিয়মিত কর্মচারীদের কর্মবিরতি
Image

জিবিতে অনিয়মিত কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা জিবি হাসপাতালে শুক্রবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন৷ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবীতে তারা আন্দোলনে সামিল হয়েছেন৷শুক্রবার ২ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করে তারা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারকে১৫ দিনের৷ সময়সীমা বেঁধে দিয়েছেন৷ বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে তাদেরকে নিয়মিত করা না হলে অনিয়মিত কর্মচারীরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ আন্দোলনে শামিল হয়ে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা জানান রাজ্যে বিভিন্ন হাসপাতালে১০০০ অনিয়মিত কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন৷ দীর্ঘদিন ধরে তাঁর স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন৷ অথচ তাদেরকে নিয়মিত করা হচ্ছে না৷তারা দীর্ঘদিন ধরেই নিয়মিতকরণের জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে কিছুই হচ্ছে না৷ সে কারণে বাধ্য হয়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হচ্ছেন৷ আন্দোলনকারী অনিয়মিত কর্মচারীরা আশা ব্যক্ত করে বলেছেন ১৫ দিনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর তাদেরকে নিয়মিতকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদী৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top