News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালিফোর্নিয়ার সান জোসের গির্জায় ছুরি হাতে হামলা দুষ্কৃতীর, মৃত ২

ক্যালিফোর্নিয়ার সান জোসের গির্জায় ছুরি হাতে হামলা দুষ্কৃতীর, মৃত ২

ওয়াশিংটন, ২৩ নভেম্বর (হি. স.) :   ফের হামলার ঘটনা ঘটল মার্কিন মুলুকে। স্থানীয় সময় রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান জোসের  এক গির্জায় ছুরি হাতে হামলা চালাল এক অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতী। হামলায় প্রাণ হারিয়েছেন দুই জন । গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার পরেই গির্জা বন্ধ করে দেওয়া হয়েছে।


ঘটনায় জানা গেছে, রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে গ্রেস ব্যাপটিস্ট চার্চে আচমকা ছুরি হাতে চড়াও হয় এক হামলাবাজ। তার পরে গির্জা চত্বরে উপস্থিত পূন্যার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়িভাবে ছুরি চালাতে শুরু করে। ছুরির আঘাতে দু’জন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আরও বেশ কয়েকজন ছুরিকাহত হন। তাদের অবস্থাও গুরুতর। আকস্মিক হামলার ঘটনায় গির্জায় উপস্থিত ভক্ত ও পূণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সান জোস শহরের মেয়র স্যাম লিকার্ডো জানিয়েছেন, ঘটনার পরেই গির্জার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হামলাবাজের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার উইসকনসিন রাজ্যের মিলওয়াউকে কাউন্টির মে ফেয়ার শপিং মলে আচমকা গুলি চলতে শুরু করে এক শ্বেতাঙ্গ বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলির আঘাতে আহত হয়ে লুটিয়ে পড়েন আটজন মানুষ।  উইসকনসিনের ঘটনার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ক্যালিফোর্নিয়ার সান জোসে ফের ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top